শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় দুই নারীসহ নিহত ৩, আহত ১, অলৌকিক ভাবে বেচে গেছে শিশু

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৬০ Time View
মাদারীপুরে একটি কাভার্ডভ্যানের চাপায় দুই নারীসহ ঘটনাস্থলে ৩ জন ভ্যান আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। অলৌকিক ভাবে বেচে যায় নিহতের সাথে থাকা শিশু। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে প্রায় দুইঘন্টা অবরোধ করে রাখে নিহতের স্বজন ও স্থানীয়রা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে ও থানা পুলিশ।

নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ি এলাকার জাকির তালুকদারের স্ত্রী তাসলিমা বেগম(৩৫), একই এলাকার আব্বাস তালুকদারের স্ত্রী কোহিনুর বেগম(৪৫) ও ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকার রহুল হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার। তারা সকলেই ভ্যান যাত্রী ছিলেন।
এছাড়া গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক রনি খান মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ঘটমাঝি ইউনিয়নের তাতিবাড়ি এলাকার বিল্লাল খানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ব্যাটারি চালিত অটোভ্যান যোগে মস্তফাপুর থেকে ভাঙ্গা ব্রিজ এলাকায় যাচ্ছিল তালিমা, কোহিনুর ও নয়ন। এসময় তাদের সাথে এক শিশুও ছিল। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের তাতিবাড়ি এলাকায় আসলে পিছন দিক থেকে আসা বরিশালগামী বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানিটি গুড়িয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থালেই কোহিনুর ও নয়ন নিহত হয়। এসময় তাসলিমা ও রনিকে আশংকাজনক অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাসলিমাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। একই সাথে অক্ষত অবস্থায় তাদের সাথে থাকা শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাতিবাড়ি এলাকার ঘটনাস্থলে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে নিহতের স্বজন ও স্থানীয় বিক্ষুদ্ধরা। এতে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। একপর্যায়ে মাদারীপুর ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ জানান, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে একজন নিহত হয়েছেন। তারা ভ্যানের যাত্রী ছিলেন। এ ঘটনায় ভ্যানচালক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ায় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। তবে দ্রুতই ঘাতক কাভার্ডভ্যানটি সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category