শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদিআরবে মারা যাওয়ার ২০ দিন পর মাদারীপুরের যুবক সোবাহান খাঁ’র লাশ পেল পরিবার মাদারীপুর থেকে ২০ মেট্টিক টন সরকারি চাল চোরাই পথে যাচ্ছিল গোপালগঞ্জ, মাঝপথে জব্দ যুক্তরাষ্ট্রে বৃষ্টি হত্যাকাণ্ড : মাদারীপুরের গ্রামের বাড়িতে মানুষ ভীর করছে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী রাজীব আহসান মাদারীপুরে ৪৩ লাখ টাকা দিয়েও খোঁজ নেই যুবকের, যাওয়া হলো না ইতালি মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে অবৈধভাবে মজুদ করা ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাংচুর  আমি কাজে বিশ্বাসী কোন কথায় বিশ্বাসী না  । সেলিমুজ্জামান সেলিম (এমপি) মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সৌদিআরবে মারা যাওয়ার ২০ দিন পর মাদারীপুরের যুবক সোবাহান খাঁ’র লাশ পেল পরিবার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩২ Time View

সৌদিআরবে নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সোবাহান খাঁ’কে। তিনি ওই এলাকার ইউসুফ খাঁ’র ছেলে। এর আগে ভোরে নিহতের লাশ একটি বিমানে সৌদি থেকে নিয়ে হয় রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে। পরে মরদেহটি পৌঁছায় গ্রামের বাড়ি। কান্নায় ভেঙ্গে পড়েন স্বজন ও পাড়াপ্রতিবেশি।


স্বজন ও এলাকাবাসী জানায়, ধারদেনা করে ডাসার উপজেলার দালাল নান্নু হাজীর মাধ্যমে প্রায় ৬ লাখ টাকা খরচ করে ২০২৫ সালের ১৯ নভেম্বর সৌদিআরব পাড়ি জমান সোবাহান। এরপর গত ৭ এপ্রিল সৌদির রিয়াদের একটি নির্মানাধীন ভবনে কাজ করছিলেন ২৯ বছর বয়সী যুবক। কাজ চলাকালীন সময় এ সময় অসাবধানবশত নির্মানাধীন লিফটের মধ্যে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় সে। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে রিয়াদের নাছিম ব্র্যাঞ্চ আল-জাজিরা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে মারা যায় সোবাহান। গত ১১ এপ্রিল মৃত্যু হলেও পরদিন রাতে খবর পায় পরিবার। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন নিহতের পরিবার।
নিহতের স্ত্রী মরিয়ম বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরে মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় একটি বাসায় ভাড়া থেকে ৫ ছেলে মেয়ে নিয়ে বসবাস করছি। ধারদেনা করে আমার স্বামী বিদেশে পাড়ি জমায়। কিন্তু এভাবে মৃত্যু হবে তা বুঝতে পারিনি। সরকার যদি সহযোগিতা না করে তাহলে ৫ ছেলেমেয়ে নিয়ে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়বে।’
মাদারীপুরের ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, ‘সৌদি আরবে এভাবে শ্রমিকের মৃত্যু বিষয়টি খুবই দুঃখজনক। নিহতের পরিবারের পাশে থাকার চেষ্টা করবে উপজেলা প্রশাসন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category