শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

সৌদিআরবে মারা যাওয়ার ২০ দিন পর মাদারীপুরের যুবক সোবাহান খাঁ’র লাশ পেল পরিবার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৯৬ Time View

সৌদিআরবে নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সোবাহান খাঁ’কে। তিনি ওই এলাকার ইউসুফ খাঁ’র ছেলে। এর আগে ভোরে নিহতের লাশ একটি বিমানে সৌদি থেকে নিয়ে হয় রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে। পরে মরদেহটি পৌঁছায় গ্রামের বাড়ি। কান্নায় ভেঙ্গে পড়েন স্বজন ও পাড়াপ্রতিবেশি।


স্বজন ও এলাকাবাসী জানায়, ধারদেনা করে ডাসার উপজেলার দালাল নান্নু হাজীর মাধ্যমে প্রায় ৬ লাখ টাকা খরচ করে ২০২৫ সালের ১৯ নভেম্বর সৌদিআরব পাড়ি জমান সোবাহান। এরপর গত ৭ এপ্রিল সৌদির রিয়াদের একটি নির্মানাধীন ভবনে কাজ করছিলেন ২৯ বছর বয়সী যুবক। কাজ চলাকালীন সময় এ সময় অসাবধানবশত নির্মানাধীন লিফটের মধ্যে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় সে। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে রিয়াদের নাছিম ব্র্যাঞ্চ আল-জাজিরা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে মারা যায় সোবাহান। গত ১১ এপ্রিল মৃত্যু হলেও পরদিন রাতে খবর পায় পরিবার। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন নিহতের পরিবার।
নিহতের স্ত্রী মরিয়ম বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরে মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় একটি বাসায় ভাড়া থেকে ৫ ছেলে মেয়ে নিয়ে বসবাস করছি। ধারদেনা করে আমার স্বামী বিদেশে পাড়ি জমায়। কিন্তু এভাবে মৃত্যু হবে তা বুঝতে পারিনি। সরকার যদি সহযোগিতা না করে তাহলে ৫ ছেলেমেয়ে নিয়ে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়বে।’
মাদারীপুরের ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, ‘সৌদি আরবে এভাবে শ্রমিকের মৃত্যু বিষয়টি খুবই দুঃখজনক। নিহতের পরিবারের পাশে থাকার চেষ্টা করবে উপজেলা প্রশাসন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category