মাদারীপুরে মাদক ক্রেতা-বিক্রেতা নারীসহ ৩ জনের প্রত্যেককে একবছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে শিবচর উপজেলা ভুমি সহকারি কমিশনার শাইখা সুলতানা এই দন্ড দেন। এর আগে বৃহস্পতিবার রাতে শিবচর উপজেলার ‘পূর্বকাকৈর বাটেরচর’ এলাকা থেকে তাদের আটক করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, শিবচর উপজেলার ‘পূর্বকাকৈর বাটেরচর’ গ্রামের কালাম মাদবরের স্ত্রী সালমা বেগম (৪৫), পুত্র সাকিব আল হাসান (২৬) এবং ক্রেতা সরাব উদ্দিনকে (৪০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে ‘পূর্বকাকৈর বাটেরচর’ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকার কালাম মাদবরের বাড়িতে রাত আড়াইটার দিকে ইয়াবা সেবনকালে ক্রেতা সরাব উদ্দিনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা পুলিশের সদস্যরা। পরে মাদক বিক্রেতা কালাম মাদবর পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। এ সময় কালামের স্ত্রী সালমা বেগম ও পুত্র সাকিব আল হাসানকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরাব উদ্দিনকে ২ বছরের কারান্ড এবং কালাম মাদবরের স্ত্রী ও পুত্রকে এক বছর করে কারান্ড দেওয়া হয়।
মাদারীপুরের শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, ‘মাদকের বিরুদ্ধে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।’
Leave a Reply