শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে মাদক ক্রেতা-বিক্রেতা নারীসহ ৩ জনের একবছর করে কারাদন্ড

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৩৬ Time View

মাদারীপুরে মাদক ক্রেতা-বিক্রেতা নারীসহ ৩ জনের প্রত্যেককে একবছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে শিবচর উপজেলা ভুমি সহকারি কমিশনার শাইখা সুলতানা এই দন্ড দেন। এর আগে বৃহস্পতিবার রাতে শিবচর উপজেলার ‘পূর্বকাকৈর বাটেরচর’ এলাকা থেকে তাদের আটক করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, শিবচর উপজেলার ‘পূর্বকাকৈর বাটেরচর’ গ্রামের কালাম মাদবরের স্ত্রী সালমা বেগম (৪৫), পুত্র সাকিব আল হাসান (২৬) এবং ক্রেতা সরাব উদ্দিনকে (৪০)।
জানা  যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে ‘পূর্বকাকৈর বাটেরচর’ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকার কালাম মাদবরের বাড়িতে রাত আড়াইটার দিকে ইয়াবা সেবনকালে ক্রেতা সরাব উদ্দিনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা পুলিশের সদস্যরা। পরে মাদক বিক্রেতা কালাম মাদবর পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। এ সময় কালামের স্ত্রী সালমা বেগম  ও পুত্র সাকিব আল হাসানকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরাব উদ্দিনকে ২ বছরের কারান্ড এবং কালাম মাদবরের স্ত্রী ও পুত্রকে এক বছর করে কারান্ড দেওয়া হয়।
মাদারীপুরের শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, ‘মাদকের বিরুদ্ধে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category