শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে টিসিবি’র গোডাউনে আগুনে মালামাল পুড়ে ছাই, ১০ লাখ টাকা ক্ষতির দাবি মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকা নারীসহ ১০জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস ইতালি যাওয়ার স্বপ্ন শেষ: দালালদের পাঠানো ছেলের নির্যাতনের দৃশ্য দেখে স্টোক করে মারা গেছে মা-বাবা, যুবকের খোঁজ নেই এক সপ্তাহ ধরে মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত, ১২টি বসতঘর ভাংচুর-লুটপাট মুকসুদপুরে শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  মাদারীপুরে মানবপাচার মামলায় শ্বাশুড়ি  গ্রেফতার, জামাইকে খুঁজছে পুলিশ মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক -২ মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে মাদারীপুরে মাদক সেবনে বাধা দেয়ায় পাটের গোডাউন অফিসে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি রাজৈরে আওয়ামী লীগের কর্মকান্ড থেকে সরে দাঁড়ালেন তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান

মাদারীপুরে টিসিবি’র গোডাউনে আগুনে মালামাল পুড়ে ছাই, ১০ লাখ টাকা ক্ষতির দাবি

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৭ Time View

মাদারীপুরে আগুনে পুড়ে গেছে টিসিবি’র একটি গোডাউন। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীর। বৃহস্পতিবার ভোরবাতে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ওই এলাকার টিসিবি’র ডিলার ইসমাইল মোল্লার গোডাউনে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন প্রথমে আগুন নেভাতের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তার আগে গোডাউনে থাকা চাল, ভোজ্য তেল, ডাল, চিনিসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করছে ফায়ার সার্ভিস। এদিকে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ইসমাইল মোল্লা বলেন, ‘দুইদিন আগে বিপুল পরিমান খাদ্যপণ্য মজুদ করা হয়েছে। যা জনসাধারনের মাঝে বিতরণ করার কথা ছিল। কিন্তু এমন অগ্নিকান্ড হবে তা বুঝতে পারলে একসাথে ১০ লাখ টাকার পণ্য এখানে মজুদ করতাম না।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনায় পাশে থাকা পাটের গোডাউন অল্পের জন্য রক্ষা পেয়েছে। তা না হলে দুর্ঘটনা আরো বড় হলে ক্ষয়ক্ষতি পরিমান বাড়তো।
মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া সাবাব বলেন, ‘কিভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সরকারি পণ্য পুড়ে যাওয়ার বিষয়টি নাশকতা না স্বাভাবিক ঘটনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category