শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে টিসিবি’র গোডাউনে আগুনে মালামাল পুড়ে ছাই, ১০ লাখ টাকা ক্ষতির দাবি

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৯৮ Time View

মাদারীপুরে আগুনে পুড়ে গেছে টিসিবি’র একটি গোডাউন। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীর। বৃহস্পতিবার ভোরবাতে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ওই এলাকার টিসিবি’র ডিলার ইসমাইল মোল্লার গোডাউনে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন প্রথমে আগুন নেভাতের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তার আগে গোডাউনে থাকা চাল, ভোজ্য তেল, ডাল, চিনিসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করছে ফায়ার সার্ভিস। এদিকে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ইসমাইল মোল্লা বলেন, ‘দুইদিন আগে বিপুল পরিমান খাদ্যপণ্য মজুদ করা হয়েছে। যা জনসাধারনের মাঝে বিতরণ করার কথা ছিল। কিন্তু এমন অগ্নিকান্ড হবে তা বুঝতে পারলে একসাথে ১০ লাখ টাকার পণ্য এখানে মজুদ করতাম না।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনায় পাশে থাকা পাটের গোডাউন অল্পের জন্য রক্ষা পেয়েছে। তা না হলে দুর্ঘটনা আরো বড় হলে ক্ষয়ক্ষতি পরিমান বাড়তো।
মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া সাবাব বলেন, ‘কিভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সরকারি পণ্য পুড়ে যাওয়ার বিষয়টি নাশকতা না স্বাভাবিক ঘটনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category