শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে সাতদিনের বৃক্ষ মেলা শুরু, ঠাই পেয়েছে ফলজ, বনজ ও ওষুধ গাছ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৩৫ Time View
মাদারীপুরে শুরু হয়েছে সাতদিন ব্যাপী বৃক্ষমেলা। শুক্রবার সকালে শহরের লেকের স্বাধীনতা অঙ্গনে মেলার উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত আগামী ৩০ জুলাই পর্যন্ত এই মেলা চলবে। উদ্বোধন শেষে আগত অতিথিরা মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
মেলা ঘুরে দেখা যায়, বাহারি টপে সারি সারি সাজানো দেশি-বিদেশি ফুল ও ফলের চারা। বাসা-বাড়ির ছাদে ফুল ও ফলের বাগান করতে অনেকে কিনছেন চারা। অস্ট্রেলিয়ান কিং অব ম্যাংগো, সূর্যডিম, ব্যানানা, কিউজাই ও মিয়া বিবিসহ বিভিন্ন প্রকারের আমের চারার দেখা মিলছে মেলায়। এছাড়া টগর, ডালিয়া,  গোলাপ, রজনীগদ্ধাসহ নানান ফুলের সমাহার। রয়েছে ওষুধী গাছের চারা। মেলাকে ঘিরে স্টলে ভীড় করছেন বৃক্ষপ্রেমীরা। পছন্দের গাছের চারা সুলভে কিনতে পেরে খুশি তারা। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নেই। তাই নার্সারীতেই নয়, বিভিন্ন মেলায় গাছের চারা বিক্রিতে উৎসাহ বাড়ছে নার্সারী মালিকদের।

আয়োজকরা জানায়, ‘বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে মেলায় ফুল-ফল, বনজ ও ওষুধী গাছের চারা ঠাই পেয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে কয়েক হাজার বৃক্ষরোপণ অভিযানের উদ্যোগ নেয়া হয়েছে। আর অনুমতিছাড়া কেউ গাছ কর্তণ করে তাদের বিরুদ্ধে নেয়া হবে ব্যবস্থা বলে জানায় প্রশাসন।

সামাজিক বন বিভাগ মাদারীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রতিবছরই এমন বৃক্ষ মেলার আয়োজন করে জেলা প্রশাসন ও বন বিভাগ। এতে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ নতুন নতুন বৃক্ষের সাথে পরিচিত হচ্ছে। বৃক্ষরোপনেও তারা আগ্রহ পাচ্ছে। জলবায়ুর পরিবর্তণ হওয়ায় সবার উচিৎ বেশি বেশি করে বৃক্ষরোপন করা।’

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, সিভিল সার্জণ ডা. শরীফ আবেদিন কমল, সিনিয়র সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, সামাজিক বন বিভাগ ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিপ্তরের মাদারীপুরের অতিরিক্ত উপ-পরিচালক জিবাংশু দাস ও সামাজিক বন বিভাগ মাদারীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category