আয়োজকরা জানায়, ‘বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে মেলায় ফুল-ফল, বনজ ও ওষুধী গাছের চারা ঠাই পেয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে কয়েক হাজার বৃক্ষরোপণ অভিযানের উদ্যোগ নেয়া হয়েছে। আর অনুমতিছাড়া কেউ গাছ কর্তণ করে তাদের বিরুদ্ধে নেয়া হবে ব্যবস্থা বলে জানায় প্রশাসন।
সামাজিক বন বিভাগ মাদারীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রতিবছরই এমন বৃক্ষ মেলার আয়োজন করে জেলা প্রশাসন ও বন বিভাগ। এতে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ নতুন নতুন বৃক্ষের সাথে পরিচিত হচ্ছে। বৃক্ষরোপনেও তারা আগ্রহ পাচ্ছে। জলবায়ুর পরিবর্তণ হওয়ায় সবার উচিৎ বেশি বেশি করে বৃক্ষরোপন করা।’
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, সিভিল সার্জণ ডা. শরীফ আবেদিন কমল, সিনিয়র সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, সামাজিক বন বিভাগ ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিপ্তরের মাদারীপুরের অতিরিক্ত উপ-পরিচালক জিবাংশু দাস ও সামাজিক বন বিভাগ মাদারীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ অনেকেই।
Leave a Reply