শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘ভোট দিবেন ধানের শীষে দেশ গড়বো মিলেমিশে’-এ্যাড. সরমিন ইসলাম ডেইজী

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৯ Time View

 

বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সমাজকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. সরমিন ইসলাম ডেইজী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি স্লোগানের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নবীনদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তারেক রহমান আরো একটি স্লোগান দিয়েছেন সেটি হলো-‘ভোট দিবেন ধানের শীষে দেশ গড়বো মিলেমিশে। সোমবার সকালে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজে নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ্যাড. সরমিন ইসলাম ডেইজী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, ‘তোমরা চাইলেই বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারো। তোমরা নবীন ভোটার, আবার কেউ সামনে ভোটার হবে। তোমরা খুব ভালভাবে পড়াশোনা করবে, তোমাদের সবার জন্য আমার দোয়া রইল।

 


কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি ও প্রধান অতিথি এ্যাড. সরমিন ইসলাম ডেইজী চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের গোলাপ ফুল ও কলম দিয়ে বরণ করে নেন। নবীন-বরণ অনুষ্ঠানে আলোচনা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা কৃষকদলের সদস্য সচিব ও কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অহিদুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসমাতুন নেছা, পেয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জেম্স, আজমল হুদা ঢালী, মনির হাওলাদারসহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category