শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

মাদারীপুরে আদালতের নির্দেশে দেড় মাস পর কবর থেকে ঠিকাদারের লাশ উত্তোলন 

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ Time View
মাদারীপুরে হত্যা মামলার পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে ঠিকাদার সৈয়দ তুহিন হাসানের (৪৫) লাশ। মৃত্যুর দেড় মাস পর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে. মাদারীপুর পৌর কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। লাশ উত্তোলনের পর ময়না তদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তুহিন ডাসারের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেনের বড় ছেলে এবং সে দীর্ঘদিন যাবত মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকায় বসবাস করে আসছিলেন । তুহিন গত পহেলা আগষ্ট রাত ১০টার সময় শহরের নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় শহর নির্মাণাধীন নির্মানাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় রহস্যজনকভাবে  মারা যান।
তুহিনের মৃত্যুর শুরুতে স্বাভাবিক বলে প্রচার করা হলেও পরবর্তীতে পরিবারের সন্দেহ ও কিছু আলামতের ভিত্তিতে স্থানীয় থানায় হত্যা মামলা রেকর্ড করে। সেই মামলার ভিত্তিতে আদালতের আদেশে আজ এই লাশ উত্তোলন করা হয।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category