সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তণ হলে স্থানীয় নির্বাচনেও দেশের জনগন ভোটের মাধ্যমে জবাব দিবে- প্রতিমন্ত্রী নুরুল হক নুর ঈদের আগেই আমরা ফ্যামিলি কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায়  জাহান্দার আলী মিয়া এমপি  মুকসুদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, অভিযুক্ত স্বামী আটক মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত-১,আহত-১০ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট ১৯ মাস পর মুকসুদপুর  উপজেলা আ. লীগ কার্যালয়ে উড়ল  পতাকা মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়ালো দুইপক্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত ২ মুকসুদপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি দুই কিশোরী

ডাসারে নাতির চিকিৎসা করাতে গিয়ে নানির মৃত্যু

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ Time View

সড়ক দূর্ঘটনায় মাদারীপুরের ডাসারে নাতির চিকিৎসা করাতে গিয়ে মোছা. নাছিমা বেগম-(৬৩) নাকে এক নানির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে চার জন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার কর্ণপাড়া নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের ইজু মিয়া শেখের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে. উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের নিহত নানি নাছিমা বেগম তার মেয়ে লাইজু আক্তারের সিজারিয়ান অপারেশনের সেলাই কেটে এবং নবজাতক নাতির চিকিৎসা শেষে মাদারীপুর থেকে ইজিবাইক যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তারা কর্ণপাড়া নামকস্থানে পৌঁছালে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তাদেরকে ধাক্কা দিেেল ইজিবাইকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে করে নবজাতক নাতি বেঁচে গেলেও ঘটনাস্থলেই মারা যায় নানি নাসিমা বেগম। এসময় আহত হয় ইজিবাইকে থাকায় শিশুসহ ৪ জন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবজাতকের মা ও নিহতের মেয়ে লাইজু আক্তার বলেন, আমার ও আমার নবজাতক বাচ্চার চিকিৎসা করাতে গিয়ে আমার মায়ের প্রান হাড়াতে হয়েছে। আমি এই শোক কিভাবে সহ্য করবো।
এ ব্যাপারে ডাসার থানার ওমি মো. এহতেশামুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনায় একজন মারা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category