শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

কালকিনিতে মিছিলে নেতৃত্ব দানকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কালকিনি প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০২ Time View

মাদারীপুরের কালকিনিতে মিছিলে নেতৃত্ব দানকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মোঃ সাফায়েত ইভান-(১৯) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই ছাত্রলীগ নেতা উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামের আব্দুল হান্নানের ছেলে এবং একই উপজেলার সাহেবরামপুর কবি নজরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সক্রিয় সদস্য। বৃহস্পতিবার রাতে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযোন চালিয়ে পলাতক অবস্থায় ওই ছাত্রলীগ নেতার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এদিকে গ্রেফতাকৃত ছাত্রলীগ নেতা ইভানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানান, গ্রেফতাকৃত ছাত্রলীগ নেতা সাফায়েত ইভানের নেতৃত্বে রাতে একটি মিছিল বের করার পরে তিনি পালিয়ে যান। এই ঘটনার পরে অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত ইভানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category