শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশে দুইটি গণহত্যাকারী দল, একটি আ’লীগ অন্যটি জামায়াত-মাদারীপুরে বিএনপি নেতা

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮০ Time View
মাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনসভা করেছে উপজেলা বিএনপি। বুধবার বিকেলে শিবচর উপজেলার উমেতপুর ইউনিয়নরে চান্দেরচর বাজার মাঠে এই জনসভার আয়োজন করা হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ব্যানার-ফ্যাস্টুন হাতে অংশ নেন। স্লোগানে-স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। যোগ দেন বিভিন্ন বয়সের মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি কামান জামাল মোল্লা বলেন, দেশে দুইটি গণহত্যাকারী দল। একটি আওয়ামী লীগ, অন্যটি জামায়াত। একটি দলেরও এখনো কোন দৃশ্যমান বিচার হয়নি। এই দুটি দলকে আগামী জাতীয় নির্বাচন থেকে বহিস্কার করতে হবে। দেশে কয়েকটি ছোট দল তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। সেই দলগুলো হেরে যাওয়ার ভয়ে বার বার পিআর পদ্ধতির কথা বলছে। এটা দেশের জনগন কিছুতেই মেনে নিবে না। গত ১৭ বছর রাজপথে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছে সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচনের জন্য। এটি তত্ত্ববধায়ক সরকারের অধীনেই করার জন্য।
শিবচর উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান সাজু মোল্লা, সদস্য মাহবুব রহমান মাদবর, শহিদুল ইসলবাকাউল করিম খান, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিমসহ অনেকেই।

01711190030 (Ovijeet)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category