শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

তারেক রহমানের ৩১ দফা আগামীর বাংলাদেশ …..হেলেন জেরিন খান

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৭১ Time View

বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা আগামীর বাংলাদেশ। এই ৩১ দফা আগামীর রাষ্ট্র পরিচালনার দলিল।’ শুক্রবার সন্ধায় শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হেলেন জেরিন আরো বলেন, ‘আমরা বলতে চাই ইনশাআল্লাহ সুদিন আমাদের জন্য অপেক্ষমাণ শুধু সময়ের অপেক্ষা বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারে তাহলে অবশ্যই ধানের শীষের প্রতিক বিপুল ভোটে জয়যুক্ত করবে। বাংলাদেশের জনগণ বাংলাদেশের মালিক, আমরা বিশ্বাস করি যদি নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হয় বিএনপি টু থার্ড মেজরিটি নিয়ে পার্লামেন্টে সরকার গঠন করবে।’

 

শকুনি লেকেরপাড়ের সমাবেশ শেষে হেলেন জেরিন খান বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে একটি র্যালি শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এ আর হাওলাদার জুট মিলের সামনে গিয়ে শেষ করে এবং সেখানেও সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় নেতাকর্মীরা হাতে ব্যানার, ফেস্টুনসহ ধানের শীষের শ্লোগান দেন।
উভয় সমাবেশে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক এ্যাড. জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলাল, জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান অহিদ, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তাফসির আহমেদ ফিরোজ, যুবদল নেতা ভিপি সরোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল সরদার, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু, সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক নাসির হোসেনসহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category