শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

বাদশা মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ Time View

 

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার বালিয়াকান্দী হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে “সোনালী অতীত প্রজন্ম” ৯০ এর সৌজন্যে এ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ননীক্ষীর উচ্চ বিদ্যালয়, কালীনগর উচ্চ বিদ্যালয়, বহুগ্রাম প্রতাপ চন্দ্র উচ্চ বিদ্যালয়, জে কে এম বি মল্লিক উচ্চ বিদ্যালয়, বি ইউ কে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, খান্দারপাড়া ইউনিয়ন ইন্দুহাটি হলধর উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া নেজামুদ্দিন উচ্চ বিদ্যালয়, হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, মোট আটটি স্কুল অংশ গ্রহণ করে।
এতে ফাইনাল রাউন্ডে অংশ গ্রহণ করে হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং কালিনগর উচ্চ বিদ্যালয়।

ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় ছিল “সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহারেই কিশোর কিশোরীর অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ ” এর পক্ষে অবস্থান নেন হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা এবং বিপক্ষে অবস্থান নেন কালিনগর উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা।

বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অবস্থানকারী হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। সেরা বিতার্কিক বক্তা হিসেবে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন কালীনগর উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক তারক বর।

সোনালী অতীত প্রজন্ম ৯০ এর সদস্য গোলাম আহসান স্বপনের সভাপতিত্বে এসময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী অতীত প্রজন্ম ৯০ এর সদস্য উপজেলা নিবার্চন কমিশনার জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষিকা মোরশেদা খান লিমা, সোনালী অতীত প্রজন্ম ৯০ এর অর্থ উপদেষ্টা মনজুরুল ইসলাম খোকন, সদস্য আনিসুর রহমান, সদস্য মোস্তফা কাওছার রাজু প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, সোনালী অতীত প্রজন্ম ৯০ এর সদস্য নজরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category