সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মাদারীপুরের রাজৈরে ইয়াবাসহ কিশোর গ্রেপ্তার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২১ Time View
মাদারীপুরে ২০ পিচ ইয়াবাসহ মো.সোবাহান মোল্লা (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) বিকেল ৫ টার দিকে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তার সোবাহান পাশ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের আসাদ মোল্লার ছেলে।
এর আগে রোববার বেলা সাড়ে ১১ টার দিকে জেলার রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামের ইসরাফিল খানের মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ীদের সাথে মাদকের কারবার করে আসছিল কিশোর সোবহান। রোববার গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাকান্দি গ্রামে অভিযান চালিয়ে সোবাহানকে গ্রেপ্তার করে রাজৈর থানার পুলিশ। এসময় তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। পরে তাকে রোববার বিকেলে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এসব কিশোররাই বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের তান্ডব চালিয়ে থাকে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category