সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ Time View

১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শিবচর উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মসূচি পালন করা হয়।
দুপুরের পর খন্ড খন্ড মিছিল নিয়ে শিবচর উপজেলা সড়ক ৭১-এর জড়ো হন নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এ সময় বক্তারা বলেন, লকডাউন কর্মসূচির নামে কোন নাশকতা করা হলে শক্ত হাতে তা দমন করবে বিএনপির কর্মী-সমর্থকরা। সবাইকে রাজপথে থাকার আহবানও জানান তারা।


শিবচর উপজেলা বিএনপির সদস্য কামান জামাল নুরুউদ্দিন মোল্লার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিবচর উপজেলা বিএনপি আহবায়ক শাহাদাত হোসেন খান, পৌর বিএনপি সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম, শিবচর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শাহজাহান খান সাজু মোল্লা, শিবচর উপজেলা যুবদলের সভাপতি জসিম মৃধাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category