সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মাদারীপুরের রাজৈরে আলোচিত ৬ বছরের শিশু ধর্ষক গ্রেপ্তার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৫০ Time View
মাদারীপুরের রাজৈরে আলোচিত ৬ বছরের শিশু ধর্ষণের মামলায় ধর্ষক সুজন বেপারীকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা। রোববার (১৬ নভেম্বর) রাতে তাকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়। পরে সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আসামিকে মাদারীপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। ধর্ষক সুজন জেলার রাজৈর উপজেলার নড়াকান্দি গ্রামের জলিল বেপারীর ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর সকাল ১০ টার দিকে শিশুটিকে ফুসলিয়ে একটি নির্মানাধীন বিল্ডিং-এ নিয়ে ধর্ষণ করে এবং কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায় শিশুটি। তাকে চিকিৎসার জন্য প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় গত শুক্রবার (১৪ নভেম্বর) রাতে শিশুটির মা বাদি হয়ে রাজৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগেই পালিয়ে যায় ধর্ষক সুজন। পরবর্তীতে রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৫ টার দিকে মাদারীপুর র‍্যাব-৮ ও গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ক্যাম্প র‍্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে মুকসুদপুর উপজেলার দিগনগর বাঘাদিয়া এলাকা থেকে তাকে আটক করে এবং রাতে রাজৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, গ্রেপ্তার আসামিকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category