শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

লিবিয়া সমুদ্রপথে আবারো নৌকাডুবি, কেড়ে নিলো মুকসুদপুরের ২ যুবকের প্রাণ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ Time View

 

অবৈধ পথে ইটালী যাত্রা, ভূমুদ্য সাগরে আবারও ঝরলো গোপালগঞ্জের মুকসুদপুরের ২ তাঁজা প্রাণ।
এতে উপজেলার ননীক্ষির ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। এ ঘটনায় একই গ্রামের আরও ৬ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে । ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার ( ১৮ নভেম্বর)  বিকালে সরেজমিনে গেলে নিহতের পরিবার ও  স্থানীয়রা জানায়, পশ্চিম লওখন্ডা গ্রামের জাহিদ শেখের ছেলে আনিস শেখ ও একই গ্রামের আকোব আলী শেখের ছেলে এনামুল শেখ ভূমুদ্য সাগরে ট্রলার ডুবিতে নিহত হয়েছে।

যাদের এখনো কোন খোঁজ পাওয়া যায়নি তারা হলেন, পশ্চিম লওখন্ডা গ্রামের আওলাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ, একই গ্রামের হায়দার শেখের ছেলে ধলা শেখ, ইকরাম মীনার ছেলে দুলাল মীনা, হায়দার মীনার ছেলে আশিক মীনা, খালেক মোল্যার ছেলে সোহেল মোল্যা ও কাশালিয়া ইউপির গুনহর গ্রামের হাফিজ মীনার ছেলে নিয়াজ মীনা।

নিহত এনামুল শেখের পিতা আকোব আলী শেখ জানান, আমার ছেলে এনামুল শেখকে নিয়ে বৃহস্পতিবার রাতে লিবিয়ার আল খুমস উপকূল অঞ্চল থেকে একটি বোট যাত্রা শুরু করে। পরে কোষ্টগার্ড তাদের তাড়া করলে নৌকাটি ডুবে আমার ছেলে ঘটনাস্থলে নিহত হয় বলে তিনি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গত ১ মাস আগে ২১ লাখ টাকার বিনিময়ে মাদারিপুরের দালাল এনামুলের মাধ্যমে আমার ছেলেকে লিবিয়া পাঠাই। একমাস পরে তাকে গেম দিয়েছে। ২১ লাখ টাকার বিনিময়ে আমার ছেলে লাশ হলো। সরকারের কাছে দাবি আমার ছেলের লাশটা দেশে আনতে ব্যবস্থা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category