সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মাদারীপুরে বাসের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ Time View

মাদারীপুরের কালকিনিতে বাসের ধাক্কায় নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রোববার বিকেলে কালকিনি উপজেলার শিকারমঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব মোল্লা উপজেলার উত্তর রমজানপুর গ্রামের সাহাবুদ্দিন মোল্লার ছেলে ও রমজানপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। এদিকে আহত রবিন ওই গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজ এলাকা থেকে বিকেলে রাকিব তার বন্ধু রবিনকে নিয়ে মোটরসাইকেলযোগে কালকিনি উপজেলার দিকে দিকে যাচ্ছিল। মাঝপথে শিকারমঙ্গল এলাকার পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহনের যাত্রীবাহী বাস তাদের বহনকারী মোটরসাইকেল ধাক্কায় দেয়। এতে সড়কে ছিটকে পড়ে যায় রাকিব ও রবিন। পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত রবিনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
নিহতের চাচা আলাউল মোল্লা বলেন, ‘ছোট সড়কে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারনেই এ দুর্ঘটনা ঘটেছে। এই কালকিনি-সাহেবরামপুর সড়কে বাস চলাচল না করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে নেয়া হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category