শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

দীর্ঘ ৩৬ বছর স্বৈরশাসন মুক্তি হয়ে ভোটাধিকার ফিরে পেয়েছে মানুষ- হিমেল আল ইমরান

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩২৭ Time View

বিগত দিনে স্বৈরশাসক দীর্ঘ ৩৬ বছর এখানে শাসন কায়েম করেছিল, মানুষ নতুন করে ভোটের অধিকার ফিরে পেয়ে দীর্ঘশ্বাস ফেলছেন বলে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি হিমেল আল ইমরান।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরনের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

হিমেল আল ইমরান বলেন, ভোটের অধিকার ফিরে পেয়ে মানুষ উৎফুল্ল। তারা ভোট দেওয়ার জন্য উদ্দীপ হয়ে রয়েছে, প্রস্তুতি নিচ্ছে। সবার কাছে উৎসবমুখর পরিবেশ মনে হচ্ছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য এই মাথা থেকে ওইমাথা পর্যন্ত চষে বেড়াচ্ছি। যত উদীয়মান লোক আছে বিগত দিনের আন্দোলন সংগ্রামে পরিক্ষিত নেতা হিসেবে আমি মাদারীপুরের সব চাইতে নির্যাতিত নেতা ছিলাম। আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান যদি মনে করেন মাদারীপুর ২ সংসদীয় আসনে আমি আসিন করলে ভাগ্য আকাশে নতুন সূর্য উদয় করতে পারবো তাহলে আমি ধানের শীষের মনোনয়ন চাই।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান বলেন, উন্নয়নের ধারা কি? তা মাদারীপুর ২ আসনের মানুষ ভুলে গেছে। আমি চাই একটি নতুন মাদারীপুর উপহার দিতে। যেখানে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের সঠিক প্রয়োগ হবে, মানুষের উন্নয়ন দ্বারেদ্বারে পৌঁছে যাবে- এমন একটা শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে দিতে চাই মাদারীপুরবাসীকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category