শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

মাদারীপুরে ক্লিনিকের বাথরুমের ভেতর রক্তাক্ত নবজাতক উদ্ধার, মা-বাবার পরিচয় খুঁজছে পুলিশ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ Time View

মাদারীপুরে একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুমের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। গুরুতর অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়েছে ২৫০ শয্যা জেলা হাসপাতালে। তাৎক্ষনিক সবধরনের চিকিৎসার ব্যবস্থা করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। এ ব্যাপারে সমাজসেবা কর্মকর্তার মাধ্যমের আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।


মঙ্গলবার বিকেলে সাড়ে ৩টার দিকে মাদারীপুর শহরের লেকের দক্ষিণপাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম বাথরুম পরিষ্কার করতে যায়। এ সময় বাথরুমের ভেতর রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে দেখতে পায় সে। খবর দেন ক্লিনিক কর্তৃপক্ষকে। শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষনিক ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। নবজাতকের অবস্থা প্রথমে গুরুতর হলেও আস্তে আস্তে উন্নতি হচ্ছে বলে জানায় হাসপাতালের কর্তব্যরত সেবিকা। এদিকে পুলিশ বলছে, সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের কর্মী স্বর্ণালী খন্দকার বলেন, ‘ক্লিনিকের পরিচ্ছন্নতা কর্মী শিশুটিকে দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে তাৎক্ষনিক সেখান থেকে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছে বাবু চৌধুরী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।’
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিয়া আক্তার বলেন, ‘নবজাতকের বয়স একদিন। জেলা হাসপাতালে আনার সময় শিশুটির অবস্থা খারাপ ছিল। তাৎক্ষনিক সেবা প্রদান করায় উন্নতির দিকে যাচ্ছে।’
মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক ইকবাল হোসেন বলেন, ‘শিশুটির মা-বাবার পরিচয় খুঁজতে এরইমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে পুলিশ। এছাড়া সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category