সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তণ হলে স্থানীয় নির্বাচনেও দেশের জনগন ভোটের মাধ্যমে জবাব দিবে- প্রতিমন্ত্রী নুরুল হক নুর ঈদের আগেই আমরা ফ্যামিলি কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায়  জাহান্দার আলী মিয়া এমপি  মুকসুদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, অভিযুক্ত স্বামী আটক মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত-১,আহত-১০ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট ১৯ মাস পর মুকসুদপুর  উপজেলা আ. লীগ কার্যালয়ে উড়ল  পতাকা মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়ালো দুইপক্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত ২ মুকসুদপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি দুই কিশোরী

পদচ্যুত হলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ Time View

ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়ে পদচ্যুত হয়েছেন। সোমবার অনুষ্ঠিত ভোটে তাকে সরানোর পক্ষে ভোট দেন বেশির ভাগ সদস্য। এর ফলে পুরো সরকারকেই ক্ষমতা ছাড়তে হচ্ছে।

সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনার পক্ষে সমর্থন আদায় করতে বাইরু নিজেই এ আস্থা ভোটের প্রস্তাব করেছিলেন। তবে ফল হয়েছে উল্টো। ভোটাভুটিতে বাইরুর বিরুদ্ধে পড়ে ৩৬৪ ভোট, সমর্থনে ১৯৪। ভোট থেকে বিরত থাকেন ২৫ জন এমপি।

ভোটে পরাজয়ের ফলে দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় পদ ছাড়তে হবে বাইরুকে। সোমবারের ভোটের আগে পার্লামেন্টের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারকে টেনে নামানোর ক্ষমতা রয়েছে আপনাদের। তবে বাস্তবতাকে মুছে ফেলার ক্ষমতা নেই। বাস্তবতাকে দমন করতে পারবেন না। খরচ বেড়ে চলবে। আর ইতিমধ্যে অসহ্য হয়ে পড়া ঋণের বোঝা আরও ভারী হবে। ফ্রান্সের অস্তিত্ব এখন হুমকির মুখে।’

বাইরুর ক্ষমতা হারানোর কারণে ফ্রান্সে চলমান রাজনৈতিক সংকট আরও গভীর হলো। সংকটে পড়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও। দুই বছরের কম সময়ের মধ্যে এখন পঞ্চম প্রধানমন্ত্রী বেছে নিতে হবে তাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category