সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মাদারীপুর-২ আসনে মনোনয়ন না পাওয়ায় হেলেন জেরিন খানের সমর্থকদের মহাসড়ক অবরোধ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮২ Time View

মাদারীপুর-২ আসনে হেলেন জেরিন খানকে বিএনপির মনোনয়ন না দেওয়ায় মহাসড়ক অবরোধ করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে জেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে এ অবরোধ করে হেলেন জেরিন খানের সমর্থক নেতাকর্মীরা। এসময় প্রায় এক ঘন্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয়পাশে দুই কিলোমিটারের বেশি যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ে দূরদুরান্তের যাত্রী ও চালকরা।

এ অবরোধ কর্মসূচিতে মাদারীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি (একাংশ) ও বিএনপি নেতা মোফাজ্জল হোসেন সান্টুর নেতৃত্বে বিভিন্ন নেতাকর্মীসহ শ্রমিকরা অংশগ্রহণ করেন।

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর জেলার দুইটি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় মনোনয়ন স্থগিত থাকা মাদারীপুর-১ (শিবচর) আসনে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তারকে ও মাদারীপুর-২ (সদরের একাংশ ও রাজৈর) আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে মনোনীত করা হয়। এদিকে প্রার্থিতা থেকে বাদ পড়েন একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার আসায় দীর্ঘদিন যাবত রাজপথে নেমে মিছিল ও সমাবেশ করে আসছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান। এছাড়াও স্থানীয় বেশ কয়েকজন স্থানীয় বিএনপি নেতারা গণসংযোগ চালান।

অবরোধকালে মাদারীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি (একাংশ) মোফাজ্জল হোসেন সান্টু তার বক্তব্যে বলেন, মাদারীপুর-২ আসনে হেলেন জেরিন খানকে নমিনেশন না দেওয়া হলে আমরা লাগাতার অবরোধ কর্মসূচি পালন করবো। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। আগামীতে অর্ধদিবস হরতাল, এরপরে পূর্ণদিবস হরতাল। এমনি করে সাধারণ মানুষের দালালমুক্ত বিএনপি করে ছাড়বো, এটাই আমাদের আসা। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে মাদারীপুর-২ আসনের নমিনেশন পুনরায় বিবেচনা করার দাবি জানানো হয় এবং একই সঙ্গে নমিনেশন দেওয়ার আগে গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য জেনে নেওয়া আহ্বানও জানান তিনি।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহাসিন বলেন, বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের কিছু নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা অবরোধ তুলে নেন। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category