সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মাদারীপুর-৩ আসনে বিএনপির নির্বাচনী মত বিনিময় সভায় তালুকদার খোকন ‘যারা ভোটদানে বাধা দিয়েছিল, তাদেরকে হাতে-পায়ে ধরে ভোটকেন্দ্রে নিয়ে আসার আহবান’

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৭ Time View

যারা বিগতদিনে ভোটদানে বাধা দিয়েছিল, তাদেরকে হাতে-পায়ে ধরে ও বুকে জড়িয়ে ভোটকেন্দ্রে ভোট দেয়ার জন্য নিয়ে আসার আহবান জানিয়েছেন মাদারীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, গত ১৭ বছরের বিএনপির অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছে। ঘরে ঘুমাতেও পারে নাই। ভোট দিতে পারে নাই এমনকি রাজপথেও থাকতে পারে নাই। সে রকম পরিস্থিতি দেশের মানুষ আর দেখতে চায় না। এবারের নির্বাচনে জনগন যাকে খুশি তাকে হাসি মুখে ভোট দিবে। এতে কোন আপত্তি নাই।


শুক্রবার বিকেলে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের শেখ শহিদুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তালুকদার খোকন আরো বলেন, এই নির্বাচন হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে নির্বাচন। এই ভোটের মাধ্যমে দেশের প্রতিটি মানুষের গুরুত্ব থাকবে। ধনী-গরিবের কোন বৈষম্য থাকবে না। এখানে দলের নেতাকর্মীদেরও কোন বৈষ্যমও হবে না। এমন নির্বাচনের প্রতিনিধি হতে চায় বিএনপির প্রার্থীরা। জনগনের ভালবাসা আর দোয়া থাকলে ভোটের মাধ্যমে ক্ষমতায় দিয়ে সংসদে জনগনের পক্ষ কথা বলবে বিএনপির বিজয়ী এমপি প্রার্থীরা।
ঝাউদি ইউনিয়ন বিএনপি নেতা এসকানদার কাজীর সভাপতিত্বে অনুষ্ঠনে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মার্তুজা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গাউছ উর রহমান, জেলা যুবদলের আহবায়ক মো. ফারুক হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, বিএনপি নেতা আসাদুজ্জামান কিচলু খানসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মত বিনিময় সভায় শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category