শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

হাদি হত্যাকান্ডে জড়িতদের বিচার দাবীতে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরে অবরোধ 

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২ Time View
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকান্ডে জড়িতদের বিচার দাবীতে মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার মোস্তফাপুরে জড়ো হন তারা। পরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে রাজধানী ঢাকার সাথে বরিশাল বিভাগসহ মাদারীপুর জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ব্যানার ফ্যাস্টুন হাতে স্লোগান দেন বক্তারা। বিচার দাবী করেন তারা।
বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়। পরে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা৷ এছাড়া সরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবী জানানো হয়। পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তবর্তীকালীন সরকারের কাছে আহবান জানান বক্তারা। পরে দুপুর সোয়া তিনটার দিকে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এর আগে সড়কের দুইপাশে আটকা পড়ে ছোটবড় দুই শতাধিক যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জাতীয় নাগরিক পার্টি মাদারীপুর জেলার যুগ্ম সমন্বয়কারী মো. হাসিবুল্লাহ, যুগ্ম সমন্বয়কারী রুবেল মৃধা, কার্যকরি সদস্য হাফেজ আব্দুর রহিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-এর সাবেক আহবায়ক নেয়ামত উল্লাহ, সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সানিসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category