সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মুকসুদপুরে অভিনব কায়দায় ইয়াবা বিক্রি করতে যাওয়ার সময় কথিত সাংবাদিকের স্ত্রী ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪১ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে অভিনব কায়দায় স্বামী স্ত্রী ইয়াবা বিক্রি করতে যাওয়ার সময় কথিত সাংবাদিকের স্ত্রী রোজিনা বেগমকে (৪৩) ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় সুচতুর কথিত সাংবাদিক নাজির পুলিশের উপস্থিতি টের পেয়ে স্ত্রীকে রেখে পালিয়ে যায়। সোমবার দুপুরে উপজেলার জলিরপাড় বাসষ্ট্যান্ডে এঘটনা ঘটে। গ্রেফতার রোজিনা বেগম পশ্চিম রাজৈর গ্রামের কথিত সাংবাদিক আসাদুজ্জামান নাজিরের স্ত্রী। গ্রেফতার রোজিনা জানায়, আমার স্বামী নাজির ব্যাগ ভর্তি বাজার  করে জলিরপাড় চায়ের দোকানে রেখে দুই মিনিটের জন্য আসতেছি বলে চলে যায়। পরে পুলিশ এসে ব্যাগ তল্লাশি করে দেখে কুমড়ার মধ্যে ইয়াবা ট্যাবলেট।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাড়িঁর ইনচার্জ মনোয়ার হোসেন জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে  আমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার জলিরপাড় বাসষ্ট্যান্ড থেকে  রোজিনা বেগম নামে এক নারীর বাজারের ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ব্যাগের ভিতরে অভিনব কায়দায় কুমড়ার মধ্যে রাখা ৫০ পিচ ইয়াবাসহ রোজিনা বেগমকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category