শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

মুরগির সঙ্গে এ কেমন শত্রুতা, দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই খামারের তিন হাজার মুরগি

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ Time View
মাদারীপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে খামারে থাকা তিন হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ খামারির। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের ‘পখিরা রাজারচর’ এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ খামারি জসিম বেপারী জানান, ভোররাতে মুরগিকে খাবার দিতে গিয়ে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার চেচাচেমি শুরু করেন শ্রমিকরা। পরে স্থানীয়রা আগুন নেভাতের চেষ্টা করলে ব্যর্থ হয়। খবর দেয়া হয় মাদারীপুর ফায়ার সার্ভিসকে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই খামারে থাকায় প্রায় ৩ হাজার মুরগি ও ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ খামারির। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা জসিম বেপারীর।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবার  থেকে লিখিত অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category