শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজৈরে জমিজমা বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৫ Time View
মাদারীপুরের রাজৈরে জমিজমা বিরোধের জেরে বেল্লাল হাওলাদারের করা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন প্রতিপক্ষ সরো কারিকর (৫৫) ও তার লোকজন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের বিরোধপূর্ণ জমির পাশে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়। এসময় সরো কারিকরের পক্ষে বক্তব্য রাখেন তার ভাই মো. সেলিম। উপস্থিত ছিলেন, সরো কারিকর ও তার পক্ষের মো. নাঈমসহ স্থানীয় বাসিন্দারা।

সংবাদ সম্মেলনে সরো কারিককের পক্ষে মো. সেলিম বলেন, ১৯৬০ সালে ৪৪৭০ নম্বর দলিলমূলে আমরা একটা জমি ক্রয় করি। কিন্তু ভুলক্রমে দাতার নামেই বিআরএস হয়ে যায়। পরে সেই রেকর্ড দেখে কোন এক ওয়ারিশের কাছ থেকে জমির কিছু অংশ ক্রয় করে। এখন সে (বেল্লাল হাওলাদার) আমাদের হয়রানি করতেছে। আর্মির কাছে অভিযোগ করলে আমরা উপস্থিত হই কিন্তু সে যায় নাই। আমরা আদালতে সত্য ঘোষণার মামলা করেছি, সেখানেও একটা তারিখেও হাজির হয় নাই। এরপর সংবাদ সম্মেলন করে আমাদের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েছে। বেল্লাল হাওলাদার বলেছে, খতিয়ান ছাড়া দলিল হইলো কিভাবে? সেটাতো আমরাও বুঝি। আমাদের দলিলে দুইটা খতিয়ান আছে। কিন্তু আমাদের এখন হেয়প্রতিপন্ন করতেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষ বিচার দাবি করছি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামে বিরোধপূর্ণ জমির পাশে দাঁড়িয়ে প্রতিপক্ষ সরো কারিকরের বিরুদ্ধে জাল দলিল দিয়ে জমি দখলে বাধা ও ভুয়া কাগজ দিয়ে মামলা করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বেল্লাল হাওলাদার (৪৩)।
এসময় তিনি বলেন, চলতি বছরের ২৪ এপ্রিল স্বরমঙ্গল মৌজায় বাড়ির পাশে থাকা মোট ৪ টি দাগ থেকে ১২ শতাংশ জমি ক্রয় করি। পরে নামজারি করে সরকারি খাজনা পরিশোধ করে ওই জমিতে চাষাবাদ করে আসছিলাম। কিন্তু হঠাৎ এক ভূমিদস্যু সরো কারিকর জাল দলিল এবং পাশের দাগের জমির দলিল ছিনতাই করে মোট ৪৮ শতাংশ জমি উল্লেখ আমার বিরুদ্ধে একটা মামলা দেয়। এরপর অক্টোবর মাসের ৯ তারিখে আমার পক্ষে রায় আসে। তার দলিলের কোন সত্যতা নাই। পরবর্তীতে আবারও অপর একটি দাগের দলিল দিয়ে ৪৫ শতাংশ জমি উল্লেখ করে মামলা দেয়। আমার জমিতে ইট, বালু, রড ছিল। সেগুলো চুরি হয়ে গেছে। এই মামলার পাল্লায় পড়ে আমার এক হাত ভেঙে গেছে। এখনো গুরুতর অবস্থায় জীবন-যাপন করছি। এই মামলায় পড়ে আমার ৩০ লক্ষ টাকার ক্ষতি হইছে। সরোর বিরুদ্ধে অভিযোগ আছে, টেকেরহাটে লস্করদের জমি ডিসিআর কেটে তার নামে আনে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় সেই জমি উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category