শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা দুর্বৃত্ত উদ্যোক্তারা পালিয়ে গেছে, এজন্য দেশপ্রেমিক উদ্যোক্তারা কাজ করছে না: উপদেষ্টা আদিলুর রহমান খান

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৮ Time View
গত ১৫ বছর ছিল ফ্যাসিবাদ। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে দিয়ে মানুষ বন্দি হয়ে গেছে, নির্যাতনের শিকার হয়েছে, গুমও হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, এবার নির্বাচনে মানুষ দুটি ভোট দিবে। একটি গণভোট জুলাই সনদের পক্ষে, আরেকটি সংসদে প্রতিনিধি নির্বাচন করতে। এরমাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে। রোববার সকালে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় প্রায় ৬১ কোটি টাকা ব্যয়ে ২০ একর জমি নিয়ে গড়ে ওঠা সম্প্রসারিত বিসিক শিল্প নগরীর প্রকল্প এলাকা পরিদর্শণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের এই উপদেষ্টা বলেন, দেশের জন্য রেমিট্যান্স একটি বিরাট ব্যাপার। অন্যান্য শিল্পের ক্ষেত্রেও কাজ হচ্ছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দুর্বৃত্ত উদ্যোক্তারা পালিয়ে গেছে। এজন্য দেশপ্রেমিক উদ্যোক্তারা কাজ করছে না। এই দেশপ্রেমিক উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়াতে কাজ করছে অন্তবর্তীকালীন সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যারাই দায়িত্ব পাবেন তারাই দেশের অর্থনীতি এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাবেন বলেও জানান তিনি।।
এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সরদার সামচুল ইসলাম, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আল  নোমান, বিসিক শিল্প নগরীরর সহকারী মহাব্যবস্থাপক জালিস মাহমুদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category