শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরের কালকিনিতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে জখম

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪১ Time View
0-0x0-0-0-{}-0-0#
মাদারীপুরের কালকিনিতে চাঁদা না পেয়ে জুয়েল খান (৩৫) নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরতর অবস্থায় ওই ব্যবসায়ীকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে কালকিনি উপজেলার চরঠ্যাঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে। আহত জুয়েল খান কালকিনি উপজেলার কাজীকান্দি এলাকার কাশেম খানের ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল দীর্ঘদিন ধরে কালকিনির চরঠ্যাঙ্গামারা এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে কাঠের ব্যবসা পরিচালনা করে আসছিল। বিকেলে জুয়েল দোকানে আসলে ওই এলাকার বাবুল বেপারীর নেতৃত্বে কয়েকজন যুবক তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। জুয়েল চাঁদা দিকে অস্বীকৃতি জানালে ক্ষুদ্ধ হয়ে ওঠেন বাবুল ও তার লোকজন। একপর্যায়ে জুয়েলকে তারা জোড়পূর্বক দোকান থেকে বের করে পাশের গরুরহাটে নিয়ে যায়। পরে তাকে লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করে গুরতর আহত করে বলে অভিযোগ ভুক্তভোগীর। এ সময় জুয়েলকে জিম্মি করে বিভিন্ন কথোপকপন মোবাইলে ভিডিও রেকর্ড করে তারা। পরে জুয়েলের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে পাঠিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ। এদিকে মামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন বাবুল বেপারী।
ভুক্তভোগী জুয়েল খান বলেন, ‘বাবুল তার দলবল আমার দোকানে এসে প্রথমে চাঁদা চায়। না দেয়ায় আমাকে বাহিরে নিয়ে পিটিয়ে আহত করে। চিৎকার করলে তারা পালিয়ে যায়। আমি এখন ভয়ে আছি।’
রনি সরদার নামে এক ব্যবসায়ী জানান, ‘আমার কাছেও দীর্ঘদিন ধরে বাবুল ও তার ভাই মামুন বেপারী চাঁদা দাবী করছে। চাঁদা না দেওয়ায় আমাকে বেশ কয়েকবার হুমকিও দিয়েছে তারা। রোববার দুপুরে আমাকে না পেয়ে আমার পাশের দোকানদারের ওপর হামলা চালায়। আমি এই ঘটনার বিচার চাই।’
অভিযোগের বিষয় জানতে চাইলে বাবুল বেপারী বলেন, ‘আমার ছোটভাই মামুন ঢাকায় বোনের বাসায় রয়েছে। কয়দিন আগে তার ওপর হামলায় চালায় প্রতিপক্ষ। এই ঘটনায় মামলাও হয়েছে। আর আমি এলাকায় নেই, দূরে আছি। আমাদের নামে উদ্দেশ্যমূলকভাবে বানোয়াট কথা বলছে। যার কোন ভিত্তি নেই।’
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, ‘জুয়েল নামে এক ব্যক্তিকে মারধর করা হয়েছে। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category