শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের-১ আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ Time View

 

তীব্র শীতের হিমেল হাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জের-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের ও জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকেই জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় এবং নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ছিল প্রার্থী ও নেতাকর্মীদের ভিড়। গোপালগঞ্জ-১ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনে: মিজানুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. জাকির হোসেন (জনতার দল), মো. সেলিমুজ্জামান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আশ্রাফুল আলম শিমুল (স্বতন্ত্র), এম এ কাইয়ুম খান (স্বতন্ত্র) এম আনিসুল ইসলাম (স্বতন্ত্র), সুলতান জামান খান (স্বতন্ত্র), নাজমুল আলম (স্বতন্ত্র), মাওলানা আব্দুল হামিদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. কাবির মিয়া (গণঅধিকার পরিষদ), নীরোদ বরন মজুমদার (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ইমরান হোসেন আফসারী (খেলাফত মজলিস), আল আামিন (এবি পার্টি) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো বাধা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category