শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২২০ Time View
মাদারীপুরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সোমবার সকালে বিদ্যালয়ের গেটে চরমুগরিয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক অনাদী বিশ্বাসের ওপর অতর্কিত হামলা চালায় বখাটেরা। এ সময় তাকে হাতুড়িপেটা করা হয়। মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় অনাদী বিশ্বাস।  শিক্ষকের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহত শিক্ষককে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হামলার ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত হয় মানববন্ধন।
এ সময় বক্তারা বলেন, হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হব। পাশাপাশি শিক্ষক এবং ছাত্রদেরকে বিদ্যালয়ে আসা যাওয়ার সময়  নিরাপত্তা দিতে হবে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন মানববন্ধনে অংশনেয়াকারীরা। মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, অনাদি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনে আওতায় আনার চেষ্টা চলছে। একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে একাধিক টিম কাজ করছে। খুব শিগগিরই অপরাধীরা ধরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category