শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মুকসুদপুরে সরকারি গাছ কাটার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা

বাদশা মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৪০ Time View

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সরকারি জায়গা থেকে অবৈধভাবে মূল্যবান গাছ কেটে আত্মসাৎ করার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম কামরুল ইসলাম (৫৪)। তিনি উপজেলার পশারগাতী গ্রামের মৃত শুকুর আরাফাতের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে, অভিযুক্ত কামরুল ইসলাম সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে পশারগাতী এলাকায় সরকারি মালিকানাধীন জায়গা থেকে মূল্যবান গাছ কেটেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।

এ সময় গাছ কেটে আত্মসাৎ করার প্রস্তুতিকালে কামরুল ইসলামকে হাতেনাতে ধরে ফেলা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ৫ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত বলেন, গাছ কেটে আত্মসাৎ করার প্রস্তুতিকালে কামরুল ইসলামকে হাতেনাতে ধরে ফেলা হয়।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৮৯(২) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category