সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মাদারীপুরে ৩৩ কেভির খুঁটির যন্ত্রাংশ চুরি, বন্ধ হয়ে যেতে পারে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২১৮ Time View

মাদারীপুরে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর (জোপাডিকো) ৩৩ হাজার বিদ্যুৎ ভোল্টের টাওয়ারের স্টিলের খুঁটির যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় চোরচক্র । রোববার বেলা দুপুর ১২টার দিকে মাদারীপুর পৌরসভার ৪ ওয়ার্ডের ২নং শকুনী মৌজার আলী কাজী সড়কে ঘটে এ ঘটনা। এরইমধ্যে বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, ভেঙ্গে গেলে বন্ধ হয়ে যেতে পারে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ।
ওজোপাডিকো’র মাদারীপুরের উপ বিভাগীয় প্রকৌশলী ফেরদাউস আল জাহিদ জানান, দিনদুপুরে স্টিলের খুঁটি চুরি করে নিয়ে যায় চোরচক্র। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরচক্র। টাওয়ারের ৪টি খুঁটির ২টি খুলে নিয়ে গেছে। এতে খুঁটি ভেঙ্গে ঘটতে পারে দুর্ঘটনা। পরে সদর মডেল থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশের পক্ষ থেকে আইনী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়া হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের খুঁটির যন্ত্রাংশ চুরি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশণ করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেন ওজোপাডিকোর মাদারীপুরের উপ বিভাগীয় প্রকৌশলী ফেরদাউস আল জাহিদ, সহকারী প্রকৌশলী গোপাল চন্দ্র ঘোষ, উপ সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির ও রেজাউল করিমসহ উর্দ্ধতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category