শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মুকসুদপুরে রাতের আঁধারে সরস্বতী মূর্তি ভাঙচুর

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৩৫ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে রাতের আঁধারে একটি সরস্বতী মূর্তির মাথার ঘাড় মটকে ঝুলিয়ে রাখা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে, উপজেলার উজানী ইউনিয়নের পশ্চিম উজানী কান্দনীপাড়া গ্রামের সার্বজনীন পূজা মন্ডপে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, পূজা শেষে করে রাতে পূজারীরা মন্দির ত্যাগ করেন। তারপর কে বা কারা ওই সরস্বতী মূর্তির মাথার ঘাড় মটকে ঝুলিয়ে রাখে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পান। পরে তারা থানায় অবহিত করেন।
সংবাদ পেয়ে, মুকসুদপুর সার্কেলের এএসপি নাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনা ঘটানোর আগেই ঘটনাস্থল থেকে সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয়েছে। এ কারণে সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তাই এ ঘটনার সাথে জড়িতদের এখন পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি। পুলিশ এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে মাঠে নেমেছে। মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ দিতে বলেছি। তারা অভিযোগ দিলেই এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category