মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে পুকুরে পশুর চামড়ার বর্জ্য ফেলে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা রাজৈরে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ । ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত, গ্রামের বাড়িতে মাতম মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার মাদারীপুরে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ টেকেরহাটে কোরবানির গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় র‍্যাবের টহল জোরদার রাশিয়ায় যুদ্ধে বাংলাদেশি যুবকের মৃত্যু, গ্রামের বাড়ি মাদারীপুরে মাতম মাদারীপুরে দালালের বিরুদ্ধে মামলা করে উল্টো মামলার আসামী ৫৩ বছরের বৃদ্ধা, গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন পরিবার

মাদারীপুরে ককটেল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমান দেশিয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ Time View

মাদারীপুরে অভিযান চালিয়ে ককটেল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমান দেশিয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। ঘটনাস্থলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আটক করা সম্ভব হয়নি কাউকেই। শনিবার রাত ৩টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামে মাদারীপুর সদরের সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সারোয়ার এবং ক্যাপ্টেন মোনায়েম শারজিল-এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।


মাদারীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সারোয়ার এবং ক্যাপ্টেন মোনায়েম শারজিল জানান, নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে সদর উপজেলার বড়মেহের গ্রামের ইদ্রিস হাওলাদার নিজবাড়ির বাগান ও আশাপাশে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মজুদ রেখেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইদ্রিস হাওলাদার ও তার সঙ্গীয় লোকজন। পরে তার বাড়ির আশপাশে তল্লাসি চালিয়ে ৪০টি ককটেল, ৯৪টি বল্লম, ৩৩টি ঢাল, ৪টি চাপাতি, ৩টি রামদা, ২টি চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমান দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে খবর দেয়া হয় সদর মডেল থানা পুলিশকে। অভিযুক্ত পলাতক ব্যক্তির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার কথাও জানায় সেনাবাহিনীর কর্মকর্তারা।
সেনাবাহিনী আরো জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কেউ যাতে কোন নাশকতা না করতে পারে সে ব্যাপারে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি সড়ক ও মহাসড়কে টহলও বৃদ্ধি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category