সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার–ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৪০ Time View

 

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ জানুয়ারি) গভীর রাতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ও কাশালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে ।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের পক্ষে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের ছেলে খায়রুল আলম সায়াদ বলেন, “আমার বাবা রাজনৈতিক মিথ্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। আমি তার একমাত্র ছেলে এবং এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেব । বাবার অনুপস্থিতিতে আমি তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। আমাদের গণজোয়ার দেখে গভীর রাতে দুর্বৃত্তরা কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া সড়ক ও ননীক্ষীর ইউনিয়নের মহেশতলী এলাকায় টাঙ্গানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। এটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়।”
তিনি আরও বলেন, “এ ধরনের হীন কাজ নির্বাচন আচরণবিধির পরিপন্থী। আমি ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, আগের দিন ওই সব এলাকায় ব্যানার ও ফেস্টুন টানানো ছিল। সকালে গিয়ে তারা দেখতে পান সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, “যেই করুক, এটি ঠিক হয়নি। নির্বাচনী প্রচারণা সব প্রার্থীর মৌলিক অধিকার। এসব করে জনগণের মন থেকে কাউকে সরানো যায় না।”
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেছেন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগ তদন্ত করার জন্য ইনকোয়ারি কমিটি গঠন করেছে জেলা ও দায়রা জজ। আমরা এটি ইনকোয়ারি কমিটির কাছে পাঠিয়ে দেব। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন সমন্বয়কারীকেও ইনকোয়ারি কমিটির কাছে সরাসরি অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। রাতের অন্ধকারে কে বা কারা এটি করেছে তা কেউ দেখেনি। তাই তদন্তের পর এটি জানাযেতে পারে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশের স্বার্থে এ ধরণের কাজ থেকে বিরত থাকার জন্য আমরা সবার প্রতি আহবান জনাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category