সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মাদারীপুরে আগুনে পুড়লো সুনামধন্য মিষ্টির কারখানা, ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৫ Time View

মাদারীপুরে আগুনে পুড়ে গেছে সুনামধন্য একটি মিষ্টির কারখানা। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর। বৃহস্পতিবার ভোররাতে শহরের স্টেডিয়াম গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, ভোররাতে হঠাৎ রণজিৎ মিস্টান্ন ভান্ডারের কারখানায় আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের একঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এর আগেই কারখানায় থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রণজিৎ মন্ডলের।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রণজিৎ মন্ডল জানায়, আগুন লেগে বড় ধরনের ক্ষতি হওয়ায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এটি স্বাভাবিক অগ্নিকান্ড নাকি নাশকতা সে ব্যাপারে আইনগত সহযোগিতা চাচ্ছি।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ শিকদার জানান, প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আর ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পরে বলা যাবে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মিষ্টির কারখানায় আগুনের ঘটনায় থানায় জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category