মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ফের দুইপক্ষের সংঘর্ষে আহত ৫।  হাতবোমা বিস্ফোরণ মাদারীপুরে গৃহবধুর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়ি লুটপাট ও ভাংচুরের পর অগ্নিসংযোগ মাদারীপুরে শ্বশুরবাড়িতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, পালিয়েছে অভিযুক্তরা বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার  প্রধানমন্ত্রী হতে না পেরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে একটি দল: খোকন তালুকদার মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন রাজৈরে ২৪ লাখ টাকা ছিনতাই নাটকের রহস্য উন্মোচন করেছে মাদারীপুর ডিবি পুলিশ মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

মাদারীপুরে শ্বশুরবাড়িতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, পালিয়েছে অভিযুক্তরা

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬৪ Time View

মাদারীপুরে শ্বশুরবাড়িতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে সাথী আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবি, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্তরা। এই ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ। রোববার সকালে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর মহিষেরচর গ্রামে ঘটে এ ঘটনা।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মৃত্যুর আগে গৃহবধু সাথী আক্তারকে কুপ্রস্তাব দিচ্ছেন শ্বশুর গোলাম বেপারী। প্রতিবাদ জানান ওই গৃহবধু। এরপর পরদিন রোববার সকালে মিললো সাথীর ঝুলন্ত লাশ।
স্বজনরা জানায়, সদর উপজেলার উত্তর মহিষেরচর গ্রামের গোলাম বেপারীর ছেলে কাইয়ুম বেপারীর সাথে ৭ মাস আগে বিয়ে হয় একই এলাকার ওহিদুল খাঁ’র মেয়ে সাথী আক্তারের। বিয়ের তিনদিনের মাথায় কাইয়ুম জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। এরপর গৃহবধুর ওপর নজর পড়ে শ্বশুরের । দেন মানসিক যন্ত্রনা ও কুপ্রস্তাবও। স্বজনদের অভিযোগ, শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধুকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে শ্বশুরবাড়ির  লোকজন । খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এরইমধ্যে সম্পন্ন হয়েছে নিহতের ময়না তদন্তও।
পুলিশ বলছে, এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।
সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল হাওলাদার বলেন, ‘এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষিদের বিচার দাবি করছি। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, যাতে কোন নিরহ মানুষ এই ঘটনায় হয়রানী না হয়।’
স্থানীয় বাসিন্দা নাদিম হাওলাদার বলেন, ‘সাথীর সাথে ঘটে যাওয়া এমন অন্যায়ের যথাযথ শাস্তি দাবি করছি। ভিডিওটি না থাকলে ঘটনা শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে চালিয়ে দিতো। কোন অবস্থাতেই যেন অপরাধীরা আইনের ফাঁকফোকড় দিয়ে বের হয়ে যেতে না পারে।’
সাথী চাচা কালাম খাঁ বলেন, ‘পুত্রবধুর সাথে এমন কর্মকান্ড আমরা এলাকার কেউই মেনে নিতে পারছি না। এই ঘটনায় সাথীর শ^শুরের ফাঁসি চাই। ’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গৃহবধুর মৃত্যুর ঘটনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে নেয়া হবে আইনগত ব্যবস্থা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category