শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৯৫ Time View

মাদারীপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার বাহাদুরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কালিরবাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩২) এবং রাজৈর উপজেলার ইসিবপুর ইউনিয়নের সোনাপাড়া এলাকার পান্না খানের ছেলে নাজমুল খান (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী এলাকা থেকে মোটরসাইকেলযোগে সাইফুল ইসলাম ও তার আত্মীয় নাজমুল খান মাদারীপুর শহরের দিকে আসছিলেন। মাঝপথে বাহাদুরপুর এলাকায় আসলে সামনে থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকার ভেতর ঢুকে যান দুই মোটরসাইকেল আরোহী। গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category