সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মুকসুদপুরে মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৯৯ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার মহারাজপুর ইউনিয়নের নারায়নপুর সন্ধানী মাঠে, নারায়নপুর গ্রামের সর্বস্তরের জনগণের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাজ সেবক আলহাজ্ব শাজেদুর রহমান মুরাদ মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।

মিলু তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, সমাজ সেবক জামাল মোল্লা, এলান মুন্সি, ইউপি সদস্য হুসাইন আহমেদ কবির, সাবেক ইউপি সদস্য চান মিয়া মাতুব্বর, মহারাজপুর মাদক বিরোধী আন্দোলনের উদ্দোক্তা নজরুল ইসলাম, সোহেল তালুকদার, মোজা তালুকদার ইলিয়াছ মাতুব্বরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় উপস্থিত সকলেই মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন। সেই সাথে যারা মাদক বিক্রির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।

উল্লেখ্য, কয়েকদিন পূর্বে এলাকার সর্বোচ্চ মাদক বিক্রেতা ও মাদক সম্রাট হিসেবে পরিচিত নারায়নপুর গ্রামের নুর ইসলাম মোল্লা, রোমান মোল্লা, রমজান মোল্লা, আরমান মোল্লা, হামিম মোল্লা এবং তামিম মোল্লার সন্ত্রাসী হামলা ও নির্যাতনের শিকার হয় একই গ্রামের হেমায়েত। এরপরই মাদকের বিরুদ্ধে ফুঁসে ওঠে এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category