শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

মুকসুদপুরে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩৭ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস বিক্রির  দায়ে তিন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা এবং দুটি মিনি পাম্প মেশিন জব্দ  করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ)  মুকসুদপুর উপজেলা সদর বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।
জানাযায়, সকালে মুকসুদপুর সদর বাজার থেকে উপজেলাব্যাপী অভিযান শুরু করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির। এসময় সদর বাজারে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির দায়ে, পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ১১ ধারায় রইচ মিয়াকে (৪৮) ১০ হাজার টাকা এবং মাহাবুর শেখকে (২৫) ৩ হাজার টাকা জরিমানা করা হয়।  উপজেলার বনগ্রাম বাজারে এলপিজি গ্যাস মজুদ করায়, এলপিজি বিধিমালা ২০০৪ এর ২৬(৬) ধারায় ব্যবসায়ী হাসানকে (৫০) ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে অনুমোদন বিহীন দুটি মিনি পাম্প মেশিন জব্দ করা হয়। এছাড়াও মুকসুদপুরের কয়েকটি তেলের পাম্পে তেলের মজুদসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন। অভিযানে বিভিন্ন সড়কের পাশে গাছ এবং ইট বালু রাখায় সতর্ক করেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং অনুমোদন বিহীন দুটি মিনি পাম্প মেশিন জব্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ও জ্বালানি মজুদ প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে এ অভিযান পরিচালিত হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category