সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

লিবিয়ার বন্দিশালায় মাদারীপুরের দুই যুবকের মৃত্যু, লাপাত্তা দালালচক্র

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৬১ Time View

ভাগ্য পরিবর্তনের আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়ে এবার লিবিয়ার বন্দিশালায় দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবকের মৃত্যু হয়েছে। এক সপ্তাহ আগে তাদের মৃত্যু হলেও পরিবারের কাছে তা গোপন রাখা হয়। পরে জানাজানি হলে এলাকা ছেড়ে পালিয়েছে দালালচক্র। নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন।
জানা যায়, বাংলাদেশে রাজমিস্ত্রির কাজ করতেন মাদারীপুরের ডাসার উপজেলার বিনতিলুক এলাকার মৃত সেকেন হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার। গোপালপুর এলাকার মানবপাচার চক্রের সক্রিয় সদস্য হাবিবুর রহমান খন্দকারের খপ্পড়ে পড়ে ফারুক। ৪ মাস আগে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে সে। সৌদিআরব হয়ে লিবিয়া পৌঁছান। এপর পরে তাকে লিবিয়ার একটি বন্দিশালায় আটক রেখে পরিবারের কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেয় দালালচক্র। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি নেওয়ার কথা থাকলেও মুক্তিপনের জন্য আরো নির্যাতন করলে মৃত্যুর কোলে ঢলে পড়ে ফারুক।
একইভাবে দালাল হাবিবের প্রলোভনে পড়ে লিবিয়ার বন্দিশালায় মাফিয়াদের হাতে আটক হন কালকিনির দক্ষিন জনারদন্দি গ্রামের কালাম হাওলাদারের ছেলে ইলিয়াস হাওলাদার। সেখানে তাকেও নির্যাতন করে পরিবারের কাছ থেকে কয়েক দফা আদায় করা হয় ২০ লাখ টাকা। মুক্তিপনের আরো টাকা না দিলে ব্যাপক নির্যাতনে মারা যায় ইলিয়াসও। প্রথমে মৃত্যুর খবর গোপন রাখে মাফিয়ারা। পরে লিবিয়ায় বসবাসরত কয়েকজনের মাধ্যমে রোববার পরিবারে আসে মৃত্যুর খবর।
নিহত ফারুক হাওলাদারের স্ত্রী লাবনী আক্তার বলেন, ‘আমার ছোট দুই সন্তান নিয়ে আমি কি করে বাঁচবো। আমি সরকারের কাছে সহযোগিতা চাই। আমার স্বামীর এভাবে মৃত্যু হবে বুঝতে পারলে তাকে কিছুতেই দেশের বাইরে যেতে দিতাম না।’
ইলিয়াস হাওলাদারের বাবা কালাম হাওলাদার বলেন, ‘আমার ছেলের মৃত্যুর পর একটি চক্র বিষয়টি মিমাংসার জন্য আমাদেরকে বলতেছে। দালালও এলাকায় নেই। এখন কি করবো বুঝতে পারছি না।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ডাসার ও কালকিনি থানাধীন দুই যুবক লিবিয়ায় মারা গেছেন। তাদের পরিবার থেকে আইনগত সহযোগিতা চাইলে সেটি করা হবে। এছাড়া লাশ দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে পদক্ষেপ নেয়া হবে।


প্রসঙ্গত, নিহত ইলিয়াসের সংসারে স্ত্রী ও দুই বছরের এক ছেলে রয়েছে। আর ফারুকের পরিবারের স্ত্রী ও এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এদিকে ঘটনার পর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে প্রধান অভিযুক্ত দালাল হাবিবুর রহমান খন্দকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category