শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজৈর উপজেলার বহুল আলোচিত ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী তরিকুল হাওলাদার (২৮) গ্রেফতার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩১২ Time View

মাদারীপুরের রাজৈর উপজেলার বহুল আলোচিত ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী তরিকুল হাওলাদার (২৮) কে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।
র‍্যাব জানায়, গত ৫ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর এবং র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়ার একটি যৌথ আভিযানিক দল কুষ্টিয়া জেলার স্বস্তিপুর ভাদালিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে। পরে তাকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার পাইকপাড়া নরেরকান্দি গ্রামের অটোচালক মিজানুর শেখের স্ত্রী ঝুনু আক্তারী গত ৩ এপ্রিল সকাল ৯টার দিকে বাড়ির পাশের জমিতে পেঁয়াজ ও রসুন তুলতে যান। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর দুপুরে স্থানীয়দের মাধ্যমে একটি পুকুরপাড়ের ঝোপে পলিথিনে ঢাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে রসুন তোলাকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে ঝুনু আক্তারীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামীরা তাকে মারধর করে এবং লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। হত্যার পর মরদেহটি পাশের একটি পরিত্যক্ত পুকুরপাড়ের ঝোপে লুকিয়ে রাখা হয়।
এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ০৬, তারিখ ৪ এপ্রিল ২০২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে র‍্যাব-৮ দ্রুত আসামী গ্রেফতারে মাঠে নামে। তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।
র‍্যাব জানিয়েছে, এই চাঞ্চল্যকর মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারেও অভিযান অব্যাহত থাকবে।
র‍্যাব -৮  রবিবার রাজৈর থানায় আসামিকে হস্তান্তর করেন। আসামিকে আজ জেল হাজতে প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category