শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে  মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২০৯ Time View
দালাল ও চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে  মাদারীপুর রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে স্থানীয় সংসদ সদস্য। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়ে৷ এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা রেজিস্ট্রার আমির হামজাসহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দূর্নীতিমুক্ত অফিস ও সমাজ গঠনে কঠোর হুশিয়ারির অংশ হিসেবে নিয়মিত বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে অভিযান চালানোর ঘোষনা দেন৷ এরই অংশ হিসেবে সকালে হঠাৎ এ অভিযান ল পরিচালিত করেন সংসদ সদস্য। এ সময় তিনি দলিল লেখক, জমির দাতা-গ্রহীতাদের সাথে কথা বলেন৷ ৪৭ জন দলিল লেখক ও তাদের একজন করে সহকারির তালিকা ও কাগজপত্র জমা দেয়ার আহ্বান জানান৷
অভিযান শেষে সাংবাদিকদের কাছে সংসদ সদস্য  জাহান্দার আলী মিয়া বলেন, তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে দূর্নীতিমুক্ত করতে কাজ শুরু করেছেন৷ দূর্নীতি, মাদক, চাঁদাবাজ, ঘুষ, কিশোর গ্যাং, ভূমি দস্যুতা প্রতিরোধী কঠোর ব্যবস্থা নিচ্ছেন৷ গত ১৭ বছর বিভিন্ন অফিস থেকে চাঁদাবাজি করে মস্তানরা৷ আজকের অভিযানে চাঁদাবাজির সত্যতা পেয়েছি৷ দুপুর ২থেকে ৩ টার দিকে এই অফিসে চাঁদা তোলা হয়৷ আজকে সবাইকে সতর্ক করা হয়েছে। আগামীতে চাঁদাবাজির সাথে যারা জড়িত থাকবে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category