শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১০৬ Time View

মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে সদর উপজেলার থানতলী ও খাগদী এলাকায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ও আব্দুল্লাহ আল কাইয়ুম। বিক্রয় রশিদ না থাকা ও বেশি দামে সিলিন্ডার বিক্রির অপরাধে খাগদী এলাকার জসিম ফকিরকে ১০ হাজার টাকা, থানতলী এলাকার সৈয়দ মনিরকে ৫ হাজার ও ফায়েকুজ্জামানকে মুফতিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে খাগদী এলাকার তালহা ট্রেডার্সকে ৪ হাজার টাকার জরিমানা করা হয়।
মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল কাইয়ুম জানান, তিনটি গ্যাসের গোডাউনে ২৫ হাজার টাকা ও একটি চালের গোডাউনে অভিযান চালিয়ে আরো ৪ হাজার টাকাসহ মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তার স্বার্থে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে। যারা অসাধু উপায়ে জিম্মি করে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category