বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কাজে বিশ্বাসী কোন কথায় বিশ্বাসী না  । সেলিমুজ্জামান সেলিম (এমপি) মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ: তদন্ত কমিটি গঠন, ৩ কার্য দিব‌সে প্রতি‌বেদন  মাদারীপুরে লিফটে আটকে থাকা শিশুসহ ৮ জনকে দেড়ঘন্টা পর উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে  মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান পদ্মার চরের মানুষের জীবনযাত্রা দেখতে নৌভ্রমনে সম্পাদকরা, আশ্বাস দিলেন পাশে থাকার রাজৈর উপজেলার বহুল আলোচিত ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী তরিকুল হাওলাদার (২৮) গ্রেফতার অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই যুবতী

মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকালে জাতীয় সংগীত এবং এসো হে বৈশাখ গানের মধ্যে দিয়ে বাংলা নববর্ষকে বরন করে নেওয়া হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল একটি বৈশাখী শোভাযাত্রার র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিন, উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা লায়লা রহমান,
বিএডিসি প্রকৌশলী মেহেদী হুসাইন, জনতা ব্যাংক মুকসুদপুর শাখার ম্যানেজার এনামুল হোসেন, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর শিল্পকলার সাবেক সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম প্রমূখ।

এতে মুকসুদপুর উপজেলা শিল্পকলা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন।

পরে উপজেলা শিল্পকলার অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category