শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে অবৈধভাবে মজুদ করা ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৮২ Time View

মাদারীপুরে অবৈধভাবে মজুদ করে ভোজ্যতেলের কৃত্রিম সংকট করার দায়ে এক ব্যবসায়ীর বাড়ির গোডাউনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার বিকেলে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর-এর মাদারীপুরের সহকারি পরিচালক সুচন্দ মন্ডল।


জানা যায়, ভোজ্যতেল অবৈধভাবে মজুদ করে বাজারে কৃত্রিম সংকট করেছে এমন খবরে র‌্যাবকে সঙ্গে নিয়ে অভিযানে নামে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ডাসার উপজেলার ধুয়াশার বাজারের বাচ্চু সরদারের বসতঘর থেকে ৩৭ হাজার সয়াবিন তেল জব্দ করা হয়। জরিমানা করা হয় ৪০ হাজার টাকা। পরে সোমবার দিনের মধ্যে জব্দকৃত সয়াবিন তেল বাজারে ছাড়ার শর্তে মুছলেকা নেয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর-এর মাদারীপুরের সহকারি পরিচালক সুচন্দ মন্ডল জানান, ভোজ্যতেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার জন্য এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এই অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category